জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

 মো. সিদ্দিকুর রহমান মান্না  

বরগুনার বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের বুকাবুনিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ উঠেছে।
২৬ ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা যায়, বামনা  উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের বুকাবুনিয়া গ্রামে আদালতের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে জমির গাছ কাটা ও ঘর নির্মানে অভিযোগ উঠেছে একই এলাকার একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাদী মো. হুমায়ূন কবির বরগুনা বিজ্ঞ আদালতের মাধ্যমে এমপি মামলা নং ৩২৩/২০২৫, তারিখ ১৭ নভেম্বর চলমান অবস্থায় বিজ্ঞ আদালত ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারী করার জন্য বামনা থানায় দিলে বামনা থানার এসআই(নিঃ) মো. সানাউল্লাহ ০১ ডিসেম্বর নোটিশ জারী করেছেন।
অভিযোগে মো. হুমায়ূন কবির জানান তাহার পৈত্রিক ওয়ারিশকৃত ও ক্রয়কৃত সম্পত্তিতে জোর পূর্বক তার ভাই মো. রশিদ আকন ও ভাতিজা রফিকুল ইসলাম জমির ওপর মাটি ও গাছ কাটিতেছে এবং আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাটি ও গাছ কাটার কাজ করেছে।
বিষয়টি নিয়ে অপর পক্ষ মো. আঃ রশিদ আকন ও তার পুত্র মো, রফিকুল ইসলামদের কাছে জানতে চাইলে বলেন আমরা আমাদের সম্পত্তিতে ২০১৩ সালে একটি টিন শেট ঘর তৈরি করেছি এবং বর্তমানে উল্লেখিত ঘরে পিছনে মাটি দিয়ে ভরাট করেছি বারান্দা দেওয়ার জন্য এবং সামনে মাটি সমান করেছি। তবে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার নোটিশ দেওয়ার পরে কোন নতুন কাজ করিনি।  
অভিযোগেকারী আরও জানান, বিবাদী মো. আঃ রশিদ আকন ও তার পুত্র মো. রফিকুল ইসলাম  বাদী ও তার পরিবারের সদস্যদের দা ও সাপল দিয়ে খুনের ভয় দেখান।  
বিষয়টি নিয়ে বামনা থানার এসআই(নিঃ) মো. সানাউল্লাহ কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনাস্থলে গিয়ে বিজ্ঞ আদালতে নোটিশ দিয়ে আসছি। আইন শৃঙ্খলার কোন অবনতি হলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

1

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

2

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

3

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

4

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

5

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

6

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

7

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

8

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

9

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

10

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

11

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

12

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

13

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

14

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

15

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

16

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

17

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

18

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

19

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

20