জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচী উদ্বোধন



আকন মুহাম্মদ রাসেল 
বরগুনার তালতলী উপজেলায় ​রবি ২০২৫/২৬ মৌসুমে শাক-সবজি, গম, সরিষা, সূর্যমুখী (ওপি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, মুগডাল, খেসারি ও ফেলন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরগুনার তালতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

 কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৬ হাজার ৩৮০ জন কৃষক এই সুবিধা পাচ্ছেন।
​সোমবার (২৬ অক্টোবর) উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: আবু জাফর ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেবক মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব সাইফুল আলম।

​এ কর্মসূচীর আওতায় ১১০ জন কৃষককে বসতবাড়িতে শীতকালীন শাকসবজি, ৩৫ জনকে লাউ, ৫৫ জন কে বেগুন, ৫৫ জনকে মিষ্টিকুমড়া, ৫৫ জনকে শশা, ৫০ জনকে গম, ২০০ জনকে সরিষা, ২৭০ জন সূর্যমুখী (ওপি), ৩ হাজার ৬০০ জন সূর্যমুখী (হাইব্রিড), ৬০ জন চিনাবাদাম, ১ হাজার ৮০০ জন মুগডাল, ৮০ জন খেসারি ও ১০ জনকে ফেলন বীজ সরবরাহ করা হয়। এছাড়াও এই ৬৩৮০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
​প্রধান অতিথি জনাব সেবক মন্ডল তার বক্তৃতায় বলেন, সরকারের এই প্রণোদনা কার্যক্রম তালতলীর কৃষি ও কৃষকের সমৃদ্ধি সাধনে সহযোগিতা করবে। তিনি কৃষকদের সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে বীজ ও সার ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানোর আহবান জানান।

​সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জনাব মো: আবু জাফর ইলিয়াস বলেন, সরকারের এই কর্মসূচী বাস্তবায়নে তালতলী কৃষি অফিস নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং প্রত্যেক প্রান্তিক কৃষকের কাছে এই উপকরণ পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট। তিনি আশা প্রকাশ করেন, এই প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে রবি মৌসুমে তালতলীতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসলের বাম্পার ফলন হবে।

​কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও স্থানীয়ভাবে ফসলের উৎপাদন বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

1

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

2

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

3

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

4

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

5

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

6

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

7

কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনু

8

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

9

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

10

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

11

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

12

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

13

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

14

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

15

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

16

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

17

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

18

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

19

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

20