জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

মো.মেহেদী হাসান 
 ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ
পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর হাটের নির্দিষ্ট কোনো জায়গা নেই। সড়কের ওপরই বসছে হাট। এতে যানচলাচলসহ জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বছরের পর বছর ধরে এভাবে চলে আসলেও জনভোগান্তি নিরসনে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। 

জানা যায়, এখানে সপ্তাহে শনি ও বুধবার দুদিন হাট বসে। ভাঙ্গুড়া উপজেলাসহ আশপাশের এলাকার কৃষক তাঁদের উৎপাদিত ধান, পাট, গম, সরিষা, শাকসবজিসহ প্রভৃতি কৃষিপণ্য এ হাটে বিক্রি করতে আসেন। প্রতি হাটে হাজার-হাজার মণ কৃষিপণ্য কেনাবেচা হয়। এখান থেকে প্রতি বছর সরকারের আয় হয় মোটা অঙ্কের রাজস্ব। কিন্তু হাট বসার জন্য নেই নির্দিষ্ট কোনো জায়গা। তাই শহরের প্রধান সড়ক দখল করে দীর্ঘদিন ধরে বসছে আসছে এই হাট। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও রোগীবাহী গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। 

শরৎনগর ফাজিল মাদ্রাসা ছাত্র ইফতেখার মাহমুদ শাকিল জানান, হাটের দিনে ভিড়ের মধ্যে দিয়ে মাদ্রাসায় যেতে তাঁদের সমস্যা হয়। সড়কে হাট না বসিয়ে নির্দিষ্ট জায়গায় হলে ভালো হতো। শরৎনগর বাজারের স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ বলেন, সপ্তাহে দুই হাটের দিনে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাটের একটি নির্দিষ্ট জায়গা থাকলে দুর্ভোগ লাঘব হতো। 

তবে লেবু ব্যবসায়ী সিরাজ বলেন ভিন্ন কথা। তিনি বলেন, সব এলাকাতেই সড়কের ওপর হাট বসে। সড়কে হাট বসলে বেচাকেনা ভালো হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, হাট বসানোর মতো কোনো জায়গা না থাকায় এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

1

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

2

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

3

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

4

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

5

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

6

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

7

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

8

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

9

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

10

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

11

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

12

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

13

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

14

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

15

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

16

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

17

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

18

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

19

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

20