জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


রাশিদুল ইসলাম
কুড়িগ্রামের রাজিবপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউসুব আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার চর রাজিবপুর বটতলার একটু দক্ষিণে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইউসুব আলী বাড়ির পাশে খেলাধুলা করার এক পর্যায়ে হঠাৎ করে রাস্তায় উঠে পড়ে। এ সময় দ্রুতগামী কোনো এক যানবাহন তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটিকে কোন যানবাহন চাপা দিয়েছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। কেউ বলছেন এটি একটি অটোরিকশা, আবার কেউ বলছেন সিএনজি চালিত যান হতে পারে। তবে ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিহত ইউসুব আলী চর রাজিবপুর কারিগরপাড়া গ্রামের প্রবাসী নয়ন মিয়ার ছেলে এবং প্রবাসী সাইদুর রহমানের নাতি। পরিবারের একমাত্র সন্তান ইউসুব আলীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা জানান, বটতলা এলাকা দিয়ে প্রতিদিন অসংখ্য অটোরিকশা ও সিএনজি দ্রুত গতিতে চলাচল করে। রাস্তায় কোনো স্পিড ব্রেকার না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা প্রশাসনের কাছে ওই এলাকায় গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

ছোট্ট ইউসুব আলীর মৃত্যুতে গোটা রাজিবপুর শোকাহত।
পরিবারের সদস্য ও এলাকাবাসীর একটাই আক্ষেপ — “যদি একটু সতর্কতা থাকত, তাহলে হয়তো আজও ইউসুব বেঁচে থাকত...

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

1

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

2

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

3

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

4

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

5

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

6

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

7

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

8

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

9

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

10

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

11

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

12

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

13

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

14

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

15

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

16

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

17

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

18

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

19

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

20