জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

শেখ তাইজুল ইসলাম 

মোংলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক বিএনপি নেতার ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। আজ দুপুরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত নেতার নাম আনোয়ার শেখ তিনি স্থানীয় বিএনপির চিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ২ টার দিকে আনোয়ার শেখ তার ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

হামলার সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।


এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন এটি একটি পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ দল সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, হামলার ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি,জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। 

 
 


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

1

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

2

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

3

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

4

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

5

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

6

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

7

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

8

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

9

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

10

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

11

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

12

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

13

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

14

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

15

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

16

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

17

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

18

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

19

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

20