জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা

শাখাওয়াত হোসেন মোল্লা 
 

মাদারীপুরের শিবচরে “জীবনের জন্য আবাসন”এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে পরিবেশবান্ধব আবাসন প্রকল্প ‘রয়েল ইকো ভ্যালি’-এর একক আয়োজনে এক অনন্য অ্যাসোসন মেলা।

শনিবার (১লা নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১,২৫ টা পর্যন্ত শিবচরের ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

রয়েল ইকো ল্যান্ড লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, দেশের বিশিষ্ট ব্যবসায়ী, স্থাপতি, বিনিয়োগকারী, ব্যাংক ও রয়েল এস্টেট খাতের প্রতিনিধিরা। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।
রয়েল ইকো ভ্যালি: আধুনিক জীবনের নতুন ঠিকানা ,রয়েল ইকো-ল্যান্ড লিমিটেডের এই বিশেষ প্রকল্পটি পরিবেশবান্ধব, নিরাপদ ও আধুনিক আবাসনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির পরিকল্পনায় থাকবে প্রকৃতিনির্ভর অবকাঠামো, টেকসই জলব্যবস্থাপনা, সবুজ পরিবেশ, প্রশস্ত সড়ক, এবং নিরাপদ পারিবারিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, “রয়েল ইকো ভ্যালি” হবে ভবিষ্যতের স্মার্ট ও আধুনিক শহর বিন্যাসের একটি উদাহরণ, যেখানে বসবাসের পাশাপাশি বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগও থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বুলবুল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, রোকেয়া মেমোরিয়াল হাসপাতাল ও কর্পোরেট পার্টনার, রয়েল ইকো-ল্যান্ড লিমিটেড।
তিনি বলেন, “আমরা চাই প্রকৃতির সঙ্গে সখ্য রেখে মানুষ যেন আধুনিক জীবনযাপন করতে পারে। রয়েল ইকো ভ্যালি সেই ভাবনারই বাস্তব রূপ। এই প্রকল্প শুধু আবাসন নয়, এটি হবে টেকসই উন্নয়নের প্রতীক।”
এসময় উপস্থিত থেকে  বক্তব্য রাখেন জনাব মাসুম পারভেজ - চেয়ারম্যান রয়েল ইকো ভ্যালি। সুরঞ্জিত ভুমিক পরিচালক বিপণন , রয়েল ইকো ভ্যালী, কাজী হেমায়েত এবি ফামাসিটি ও এ্যাডভাইজার রয়েল ইকো ভ্যালি , তাপস কুমার দে, পরিচালক অর্থ, রয়েল ইকো 
 ভ্যালীর । 

অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ আয়োজন,অ্যাসোসন মেলায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিস্তারিত তথ্য, বিনিয়োগের সুযোগ, এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানতে পারবেন।
রয়েল ইকো-ল্যান্ড লিমিটেড জানিয়েছে, প্রকল্পে আগ্রহী ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য থাকবে বিশেষ ছাড় ও উপহার পরিকল্পনা।

স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশা
শিবচর এলাকায় এমন একটি আধুনিক প্রকল্প উদ্বোধনের খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, “রয়েল ইকো ভ্যালি” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

1

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

2

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

3

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

4

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

5

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

6

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

7

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

8

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

9

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

10

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

11

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

12

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

13

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

14

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

15

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

16

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

17

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

18

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

19

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

20