জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশংসা

মনির আহমদ আজাদ 

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও আলোড়ন সৃষ্টিকারী নারী শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় বিদ্যালয় পরিদর্শক জনাব প্রফেসর মোঃ আবুল কাসেম মহোদয় আনুষ্ঠানিক পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসান, গভর্নিং বডির সদস্য জনাব নাজমুল হক, শিক্ষকমণ্ডলী ও গার্লস গাইড দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বিদ্যালয় পরিদর্শককে বরণ করে নেওয়া হয়।

পরিদর্শনের শুরুতে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রফেসর মোঃ আবুল কাসেম শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে লেখাপড়া, প্রস্তুতি কৌশল ও এসএসসি পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন। এ সময় প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা দলগতভাবে ফুল দিয়ে পরিদর্শক মহোদয়কে আন্তরিকভাবে বরণ করে নেয়।

বিদ্যালয় পরিদর্শক শিক্ষার্থীদের শালীন আচার-আচরণ, পড়াশোনায় মনোযোগ এবং অত্র স্কুল এন্ড কলেজের নিরিবিলি ও সুবিশাল ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের এ ধারাবাহিক সাফল্য ও কার্যক্রম বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

1

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

2

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

3

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

4

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

5

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

6

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

7

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

8

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

9

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

10

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

11

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

12

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

13

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

14

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

15

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

16

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

17

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

18

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

19

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

20