জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

সুমন আহমদ খান 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’ আয়োজিত দুই দিনব্যাপী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ‘স্পিকার্স হান্ট ৪.০’ সম্পন্ন হয়েছে। এ বছরের আসরে সেরা স্পিকার নির্বাচিত হয়েছেন শাবিপ্রবির তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা।

প্রথম রানার্স-আপ হয়েছেন সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির হুমায়রা আনজুম বৃষ্টি এবং দ্বিতীয় রানার্স-আপ শাবিপ্রবির মালিহা নুসরাত। এছাড়া আরও সাতজন প্রতিযোগী সেরা দশে স্থান পান।

নিভিতা বলেন,
“ফাইনালের আগে ভয় ও দুশ্চিন্তা থাকলেও মঞ্চে উঠে সব চাপ দূর হয়ে যায়। আল্লাহর কৃপায় সফল হতে পেরেছি।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিচারকমণ্ডলি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, টি-শার্ট ও নগদ পুরস্কার প্রদান করেন। চ্যাম্পিয়নকে ১২ হাজার, প্রথম রানার্স-আপকে ৮ হাজার ও দ্বিতীয় রানার্স-আপকে ৫ হাজার টাকা দেওয়া হয়।

সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পাশাপাশি উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আরমান হোসেন ইমন বলেন,
স্পিকার্স হান্ট শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম।

২০০৫ সাল থেকে ‘Come Here, Speak Better’ স্লোগানে ইংরেজি ভাষা চর্চায় কাজ করছে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

1

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

2

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

3

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

4

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

5

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

6

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

7

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

8

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

9

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

10

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

11

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

12

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

13

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

14

হালদায় জাল ও বড়শি জব্দ

15

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

16

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

17

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

18

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

20