জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন আনবো-রাশেদ খাঁন

 আরিফুল ইসলাম  

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি বিশাল নির্বাচনী সমাবেশ করেছে। বুধবার বিকালে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণ হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। এ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁন।
সমাবেশে রাশেদ খাঁন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ৫ আগষ্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুশিয়ারি করে বলেন, তাদের চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামীলীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তাদের কোন ঠাই হবে না। সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বিঘেœ বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোন রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝাটিয়ে বিদায় করবেন। স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সব্র্ােচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানুষিকতার কোন উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইবে তাদের ঝাটিয়ে বিদায় করবেন বলে উল্লেখ করেন।
বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আজকের সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।  
প্রধান অতিথি হামিদুল ইসরাম হাামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধদানের শীষে ভোট দেবেন। দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ , কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন। 
এ আসনে বিএনপির রাশেদ খাঁনসহ আরো নির্বাচন করছেন, জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পাটিংর এমদাদুল ইসলাম বাচ্চু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

1

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

2

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

3

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

4

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

5

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

6

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

7

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

9

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

10

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

11

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

12

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

13

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

14

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

15

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

16

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

17

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

18

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

20