জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী স্বজনদের

 
গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তার বাংলাদেশি আত্মীয়-স্বজনরা। শুক্রবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের সহায়তায় মরদেহ দেখানো হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানিয়েছেন। গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দীনের স্ত্রী ফনি বেগম মারা যান। সংবাদ পেয়ে ফনি বেগমের ছোট ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিপুরের আতাউর রহমান মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় কিরণগঞ্জ সীমান্তের ১৭৯/৩-এস পিলার সংলগ্ন শূন্যলাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। মরদেহ দেখে ফনি বেগমের ভাইসহ বাংলাদেশি আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন। শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়ায় ফনি বেগমের আত্মীয়-স্বজনরা বিজিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া আরও বলেন, সীমান্তবাসীর জন্য বিজিবি অত্যন্ত মানবিক এবং সহানুভূতিশীল। এমন মানবিক কাজকে কর্তব্য মনে করে বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

1

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

2

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

3

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

4

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

5

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

6

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

7

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

8

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

9

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

10

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

11

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

12

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

13

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

14

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

15

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

16

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

17

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

18

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

19

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

20