জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ সমাপনী উৎসব পালিত


 উওম দাস 


গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে শিক্ষাবর্ষ সমাপনী উৎসব ২০২৫ পালিত হয়েছে।
 ৩ ডিসেম্বর বুধবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকরা শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরা আক্তার রুম্পা ভার্চুয়ালি আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা সমাপনী উৎসবের শুভ উদ্বোধন করেন রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। বিদ্যালয়ের স্কুল শাখার ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস নদী ও ফাতেমা ফেরদৌসী রিক্তা আনুষ্ঠানিকতার পরিচালনা করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক শম্পা সরকার, কলেজ শাখার অধ্যক্ষ মোঃ সরোওয়ার্দী, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ আকরাম হোসেন রিপন, প্রভাষক সোহরাব সরকার, কো-অর্ডিনেটর মারুফ খান, প্রভাষক শাহ জুনায়েদ মোহাম্মদ প্রমুখ। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রি-প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষ হরেক রকম সাজে সজ্জিত করে এবং আলাদা ভাবে কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করেছে। শিক্ষাবর্ষ সমাপনী উপলক্ষে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশে রং-বেরঙ্গের পোষাকে নেচে গেয়ে উৎসবে মেতে উঠে।
ছোট্ট সোনামণিরা দোয়া, হাদিস, গান, নৃত্য, গজল, কবিতা ও অভিনয়ে অংশগ্রহণ করে।
এর আগে শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও দক্ষ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ উপস্থিত
 সকলকে নিয়ে বিশাল কেক কেটে পরিবেশন করা হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

1

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

2

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

3

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

4

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

5

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

6

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

7

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

8

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

9

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

10

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

11

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

12

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

13

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

14

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

15

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

16

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

17

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

18

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

19

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

20