জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

সবুজ মন্ডল
রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্ব পাশে পূর্ব কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, পৌর শহরের বিষ্ণুপুর এলাকায় ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল কিশোর দুজন। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজ শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজ শেখ পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে এবং সজীব প্রামানিক একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সজীব প্রামানিকের আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে রাশিয়া যাওয়ার প্রস্তুতি চলছিল, যা তার পরিবারের জন্য এই শোককে আরও গভীর করে তুলেছে।
পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, শোকাহত স্বজন ও বন্ধুদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

1

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

2

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

3

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

4

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

5

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

6

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

7

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

8

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

9

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

10

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

11

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

12

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

13

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

14

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

15

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

16

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

17

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

18

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

19

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

20