জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

সেলিম হোসেন 

 

শেরপুর অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা : ৩ যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। 
বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে। পরে তাদের মারপিট করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় অটোভ্যান চালক শাহ আলম বাদি হয়ে ৪ জনের নামে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার মওলা ফকিরের ছেলে সাজু ফকির (২৪), ইউনুছ আলীর ছেলে জীবন রহমান (২৬), জেল হোসেনের ছেলে সোহানুর রহমান সম্রাট (২০)। এছাড়া তাদের আরেক সহযোগী শামীম ফকির (৩০) নামে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোভান চালক ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম বলেন, রাত অনুমান সাড়ে ৯টার দিকে ধুনট বাজার থেকে সাজু ও জীবন শেরপুরের শালফা যাওয়ার কথা বলে তার অটোভ্যান ভাড়া নেয়।

বোয়ালকান্দি ব্রিজের নিকট পৌঁছলে তারা সেখানে থামতে বলে। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা সম্রাট ও শামীম এসে ভ্যানচালক শাহ আলমকে মারপিট করে গলায় চাকু ঠেকিয়ে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটো ভ্যানের পিছু ধাওয়া করে গজারিয়া তিনমাথায় তাদের ৩ জনকে আটক করে।

পরে উত্তেজিত জনতা তাদের মারপিট করে পুলিশে খবর দেয়। পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

1

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

2

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

3

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

4

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

5

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

7

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

8

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

9

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

10

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

11

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

12

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

13

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

14

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

16

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

17

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

18

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

19

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

20