জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত


মোঃ শরিফুল ইসলাম  
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেতা তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করা হয়।

আয়োজকরা জানান, তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রতি বছরই স্থানীয়ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে স্থানীয় মুসল্লী, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

1

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

2

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

3

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

5

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

6

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

7

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

8

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

9

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

10

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

11

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

12

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

13

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

14

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

15

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

16

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

17

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

18

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

19

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

20