জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন কামরুজ্জামান রতন

 গাজী মাহমুদ পারভেজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশের মধ্যে বিএনপি আরও ৩৬টি আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে মুন্সীগঞ্জ-৩ 
আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন। তিনি দলের শেষ মার্কা প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলীয় বৈঠকের পর প্রকাশিত তালিকায় জানা যায়, বিএনপি একাধিক দফা আলোচনা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পরামর্শের ভিত্তিতে এসব আসনে প্রার্থীদের চূড়ান্ত করেছে। দলের একটি জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, প্রার্থী নির্বাচনের পেছনে স্থানীয় সমন্বয়, জনমত ও দলের কৌশলগত চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মোঃ কামরুজ্জামান রতনকে দলীয় লড়াইয়ে প্রার্থী ঘোষণা করার পর স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি মুন্সীগঞ্জ ও গজারিয়ার জনগণের মধ্যে বিএনপির প্রভাবকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আরও শক্তিশালী করবেন বলে জানা গেছে।

স্থানীয় রাজনীতিবিদরা মনে করছেন, মুন্সীগঞ্জ-৩ আসনটি প্রার্থী তালিকায় রতনের 
অন্তর্ভুক্তি দলের নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় গণমাধ্যম ও রাজনৈতিক পর্যবেক্ষকরা এটিকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠনের মধ্যে সমন্বয় এবং ভোটারদের 
সঙ্গে সংযোগ বৃদ্ধি করার অংশ হিসেবে দেখছেন।

মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন বলেন, “মুন্সীগঞ্জ-৩ আসনের জনগণের আস্থা ও সমর্থন নিয়ে আমি বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। আমি স্থানীয় জনগণের সমস্যা এবং উন্নয়নের প্রত্যাশা নিয়ে মাঠে দাঁড়াব, এবং জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় আমি সকলের কাছে সততা, স্বচ্ছতা ও জনগণের মূল স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

এদিকে, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং জনমত যাচাই করার চালিয়ে যাচ্ছে। নির্বাচনী মাঠে প্রার্থীর উপস্থিতি ও দলীয় কর্মকাণ্ড আগামী নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

1

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

2

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

3

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

4

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

5

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

6

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

7

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

8

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

9

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

10

বর্ষাকালে

11

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

12

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

13

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

14

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

15

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

16

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

17

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

18

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

19

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

20