জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

 মোঃ মশিউর রহমান
দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষণা করা সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলের দুই মনোনয়ন প্রত্যাশী।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম ও অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী।
তারা জানান, গত ৩ নভেম্বর ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে দিনাজপুর-৪ আসনে আখতারুজ্জামান মিয়ার নাম প্রকাশ করা হয়। তালিকা ঘোষণার পর থেকেই খানসামা ও চিরিরবন্দর উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ধারণা, আখতারুজ্জামান মিয়াকে মনোনয়ন দেওয়া হলে দিনাজপুর-৪ আসনটি বিএনপির কাছ থেকে হাতছাড়া হতে পারে।”
এর আগে ১৬ নভেম্বর খানসামা উপজেলার পাকেরহাটে দুই উপজেলার হাজারো বিএনপি ভোটার সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌন মিছিল ও মতবিনিময় সভা করে। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় উচ্চপর্যায়ের কাছে আবেদন জানানো হবে।
দুই মনোনয়ন প্রত্যাশী সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দিনাজপুর-৪ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে জনপ্রিয় কোনো নেতাকে মনোনয়ন দিলে আসনটি বিএনপির ঘরে ফিরবে।”
সংবাদ সম্মেলনের আগে চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা দিনাজপুর শহরের সুইহারী এলাকা থেকে একটি মৌন মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে শেষ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

1

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

2

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

3

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

4

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

5

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

6

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

7

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

9

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

10

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

11

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

12

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

13

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

14

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

15

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

16

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

17

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

18

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

19

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

20