জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

 রবিউল ইসলাম 

আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন টাঙ্গাইল-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। আপিল শুনানিতে লিয়াকত আলীর পক্ষে আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হওয়ায় আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।
শুনানিকালে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন,
“একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করতে হবে।”
সব পক্ষের বক্তব্য পর্যালোচনা ও আইনগত দিক বিবেচনার পর নির্বাচন কমিশন আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।
উল্লেখ্য, আব্দুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
 

 
 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

1

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

2

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

3

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

4

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

5

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

6

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

7

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

8

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

9

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

10

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

11

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

12

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

13

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

14

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

15

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

16

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

17

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

18

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

19

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

20