জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাংলাদেশী আত্মীয়-স্বজনকে

মোহাঃ হারুন অর রশিদ  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের উপারে মালদা জেলার গোপালগঞ্জ থানার  চকমাহিল গ্রামে বাসিন্দা মৃত-গাজলুর রহমানের স্ত্রী ভারতীয় নাগরিক সেলিনা বেগম (৭০)শক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় (৭ নভেম্বর ২০২৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সংবাদ পেয়ে মৃতার বাংলাদেশে অবস্থানরত ভাই মোঃ তোফাজ্জল হক (পিতা: মোসলেম উদ্দিন, গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) ও তার আত্মীয়স্বজন মৃতার লাশ দেখার জন্য বিজিবির নিকট আবেদন জানান।
বাংলাদেশ বিজিবি দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের সম্মতিতে আন্তর্জাতিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়।
আজ শনিবার(০৮ নভেম্বর ২০২৫) সকাল ১০.৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে উভয় বাহিনীর উপস্থিতিতে মৃতার লাশ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনদের দেখানো হয়।
লাশ দেখে আত্মীয়স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে দেখে পরিতৃপ্তি প্রকাশ করেন। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন,বিজিবি সর্বদা মানবিক কর্মকাণ্ডে সহানুভূতিশীল ও আন্তরিক। আমরা এ ধরনের মানবিক কাজকে আমাদের মৌলিক কর্তব্য হিসেবে দেখি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

1

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

2

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

3

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

4

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

5

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

6

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

7

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

8

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

9

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

10

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

11

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

12

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

13

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

14

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

15

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

16

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

17

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

18

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

19

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

20