শামীম হোসেন সাগর
বগুড়ায় যাত্রী সেজে স্বামী–স্ত্রী পরিচয়ে ইয়াবা
পাচারের সময় একটি বাস থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় তাদের হেফাজতে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ।
শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার
নয়মাইল এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস থামানো হয়। ওই বাসে থাকা দুই যাত্রী
প্রথমে নিজেদের স্বামী–স্ত্রী বলে পরিচয় দিলে তল্লাশিতে তাদের বহন করা ব্যাগ থেকে ইয়াবার
বড় চালান পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট পৌরসভার আরামনগরের বকুল হোসেন এবং দিনাজপুরের
হাকিমপুরের লাকি বেগম।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান জানান,
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা স্বামী–স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা
এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদক বহনের সুবিধার জন্যই
তারা নিজেদের দম্পতি হিসেবে পরিচয় দিতেন বলে জানান তিনি। ঘটনার পর শাজাহানপুর থানায়
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
|
ইং