Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের মতবিনিময়

 
কাউছার আহমেদ 
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৯ নভেম্বর) দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দমহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় নাগরিক পার্টি মানিকগঞ্জের আয়োজনে ভোটারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখায় আহবায়ক ও মানিকগঞ্জ-১ আসনের নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক। 

এসময় প্রধান অতিথি ওমর ফারুক বলেন-আমরা নতুন ধারার রাজনীতি গড়তে অঙ্গিকার বদ্ধ। আমরা চাই সাধারণ জনতার  কাতারে থেকে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে। সন্ত্রাসী আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাজির রাজনীতির পর্ব শেষ করতে।  তিনি আরো বলেন, আমারা যদি সংসদে যাই, তাহলে থাকবে না আমাদের কোন গাড়ি বহর কিংবা আগে পিছে মােটর সাইকেলের শোডাউন। কারণ এসবে মানুষ অতিষ্ঠ হয়। আমরা জনতার কাতারে থেকে কাদে কাদ মিলিয়ে এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোয়ন পেয়ে নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ আসন থেকে সন্ত্রাসী কার্যক্রম  বন্ধ করে উন্নয়নের ধারা শুরু করবো।  তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষের জন্য। দেশের জন্য। সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। সাধারণ জনতার হয়ে কাজ করায় আমার প্রধান কাজ। আমি যদি দল থেকে মনোনীত হই এবং জনগণ যদি আমাকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে দলের ১৫ দফার অঙ্গীকার বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করব। যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও আজীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব, ইনশাআল্লাহ। 

এসময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা এনপিপির যুগ্ম সমন্বয়কারী এ্যাড. মাহফুজুর রহমান, মানিকগঞ্জ জেলা এনপিপির সমন্বয়কারী এ্যাড. আমিনুল ইসলাম, সমন্বয়কারী কাজী হারুনুর রশীদ পিন্টু, সমন্বয়কারী কাজী মাশুকুর রহমান সহ জেলা উপজেলার বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

1

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

3

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

4

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

5

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

6

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

7

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

8

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

9

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

10

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

11

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

12

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

13

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

14

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

15

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

16

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

17

সীমান্তে যুদ্ধের দামামা

18

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

19

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

20