জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা

আবদুল্লাহ আনসারী

গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহার উপজেলাতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাচ পরিধান, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও এক স্মরণ সভা।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নেতৃবৃন্দ বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারালো।"
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। শোক ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলা বিএনপি তাদের প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র সম্মান প্রদর্শন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

1

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

2

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

3

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

4

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

5

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

6

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

7

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

9

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

10

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

11

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

12

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

13

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

14

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

15

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

16

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

17

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

18

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

19

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

20