জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ

হাবিব আমজাদ 


 নওগাঁর মান্দা উপজেলার প্রতিটি বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরাপত্তা প্রহরীদের মাঝে বিশেষ ধরনের পোশাক ও বাঁশি বিতরণ করা হয়েছে।

 সোমবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেওয়া তালিকা অনুযায়ী মোট ১২০ জন নিরাপত্তা প্রহরীর মধ্যে বাজারভিত্তিক নাম সংবলিত রেডিয়াম টাইপের কালারফুল ইউনিক ড্রেস ও বাঁশি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ইউএনও আখতার জাহান সাথী বলেন, বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা যে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। নতুন পোশাক ও সরঞ্জাম আপনাদের কার্যক্রমকে আরও দৃশ্যমান ও কার্যকর করবে। বিশেষ করে রেডিয়াম টাইপের পোশাক রাতে আপনাদের অবস্থান স্পষ্ট করবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।

এসব সামগ্রী পেয়ে প্রহরীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।l

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

1

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

2

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

3

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

4

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

5

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

6

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

7

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

8

হেমন্ত হাওয়া

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

10

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

11

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

12

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

13

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

14

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

15

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

16

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

17

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

18

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

19

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

20