Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

মোঃ রাতুল হাসান লিমন

জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার সকালে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।জাপানের পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচার ও আশপাশের এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। জাপান আবহাওয়া সংস্থার প্রাথমিক হিসাবে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণে নেয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, তাদের পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৫ দশমিক ৮ বা এর কাছাকাছি। জাপানের ইয়াসুগি শহরে শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি রেকর্ড করা হয়েছে।
এদিকে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, একই অঞ্চলে পরপর আরও কয়েকটি ছোট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৪ এর মধ্যে। তবে সব ক্ষেত্রেই সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
স্থানীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাতে জানা গেছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি।
ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে এ ধরনের কম্পন নতুন নয়। তবুও কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

1

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

2

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

3

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

4

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

5

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

6

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

7

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

8

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

9

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

10

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

11

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

12

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

13

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

14

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

15

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

16

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

17

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

18

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

19

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

20