জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

 

 গাজী মাহমুদ পারভেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খবিরুল আলম। তার এই কৃতিত্বপূর্ণ অর্জনে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।


দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসন, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন খবিরুল আলম। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, নিয়মিত ফলাফল উন্নতি, সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলায় তার অবদান প্রশংসিত হয়েছে।

শিক্ষা সপ্তাহের মূল্যায়ন কমিটি তার পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও শিক্ষার মান উন্নয়নে অবদান বিবেচনায় নিয়ে তাকে গজারিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করে।

এই অর্জনে খবিরুল আলম বলেন, “এই সম্মান একান্তই আমার নয়; এটি আমার সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের ফল। ভবিষ্যতেও শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।”

তার এই সাফল্যে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবারসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহল তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

1

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

3

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

4

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

5

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

6

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

7

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

8

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

9

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

10

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

11

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

12

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

14

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

15

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

16

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

17

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

18

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

19

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

20