মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ফেলায় শতাধিক গ্রাহক ২দিন ধরে বিদ্যুৎহীন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রকাশ্যে দিবালোকে সরকারী খালের পাড় কেটে মাটি বিক্রি করছে এলাকার প্রভাবশালী একটি চক্র। মাটি কর্তন করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ফেলায় ২দিন ধরে সোনাইকুড়ি, জিয়েলগাড়ী, বাসাবাড়ী গ্রামের শতাধিক গ্রাহক বিদ্যুৎ বিহীন রয়েছে।  স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি, জিয়েলগাড়ী ও বাসাবাড়ী গ্রামের মাঠের পানি নিষ্কাশন ও প্রবেশের জন্য খাল খনন করা হয়। খালের দুই পাড়ে মাটি থাকায় জমির মালিকরা সেখানে কলাগাছ সহ বিভিন্ন গাছ রোপন করে। প্রায় ১০-১৫দিন ধরে এলাকার প্রভাবশালী মাহবুব, নিয়ামত সহ কয়েকজন মিলে ইউএনওর অনুমতি নিয়ে খাল পাড়ের মাটি ভেকু দিয়ে কর্তন শুরু করে। কৃষি জমি ছাড়াও প্রায় এক ফুট নিচু করে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে। তারা প্রভাবশালী হওয়ার কারণে এ অন্যায় কাজে কেউই প্রতিবাদ করার সাহস পায়নি। বৃহস্পতিবার রাতে ভেকু দিয়ে মাটি কর্তন করার সময় বিদ্যুতের খুঁটির টানার সাথে ধাক্কা লেগে একটি খুঁটি ভেঙ্গে পড়ে। এতে সোনাইকুড়ি, বাসাবাড়ী ও জিয়েলগাড়ী গ্রামের প্রায় শতাধিক গ্রাহকের বিদ্যুতের লাইন বিকল হয়ে পড়ে। প্রচÐ গরমে এসকল পরিবার চরম বিপাকে পড়েছেন।  তারা আরো জানিয়েছেন, শুক্রবার রাজবাড়ী পল্লী বিদ্যুৎ থেকে নতুন খুঁটি স্থাপন করা হলেও কোন ক্ষতিপুরণ না দেওয়ায় নতুন করে লাইন চালু করেনি। এখন গ্রাহকদের কাছে নতুন করে ক্ষতিপুরণের টাকা দাবী করছে।  সরেজমিন গিয়ে দেখাযায়, খালের পাড়ের মাটি ভেকু দিয়ে কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। ভেকু চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাহবুব, নিয়ামতরা মাটি কাটছে। কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে সে কিছু জানে না বলে প্রকাশ করে। মাটি কর্তনের ট্রাকের হিসেব রাখার কাজে ব্যস্ত এক যুবকের নাম ও কিভাবে কাটছে      জানতে চাইলে বলে, ইউএনও’র কাছ থেকে অনুমতি নিয়ে কাটছে। এসময় নিয়ামতের মোবাইল ফোনে ধরিয়ে দেয়। এসময় নিয়ামত বলেন, আপনি আমার ভাই, চলে যান দেখা করবোনে। পরে কার অনুমতি নিয়ে মাটি কর্তন করা হচ্ছে জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি।  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, আমি কারো মাটি কর্তনের অনুমতি দেইনি। আমি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে মাটি কর্তন বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

1

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

2

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

3

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

4

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

5

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

6

বর্ষাকালে

7

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

8

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

9

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

10

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

11

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

12

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

13

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

14

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

15

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

16

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

17

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

18

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

19

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

20