জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

 মো. শাহজাহান ফকির

ময়মনসিংহের নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড পদমর্যাদা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ) সকাল ১০টায় ‘সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ’-এর ব্যানারে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এই বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোহাম্মদ আল-আমিন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) জুলফিকার আলী হায়দার এবং ফার্মাসিস্ট পলাশ দেবনাথ। এছাড়াও কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ফিজিওথেরাপিস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

1

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

2

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

3

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

4

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

5

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

6

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

7

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

8

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

9

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

10

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

11

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

12

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

13

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

14

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

15

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

16

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

17

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

18

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

19

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

20