জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

 আরাফাত ইসলাম
পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে নয় বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি ধর্ষণের ঘটনা কি না বা কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হবে। শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

নিহত শিশুটির নাম হাফসা খাতুন (৯)। সে সদর উপজেলার কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে হাফসা শালগাড়িয়া সরদারপাড়ায় নানাবাড়িতে বেড়াতে আসে।

ওসি আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যার পর থেকে হাফসা নিখোঁজ ছিল। পরে রাত ১০টার দিকে স্থানীয় একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

1

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

2

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

3

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

4

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

5

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

6

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

7

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

8

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

9

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

10

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

11

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

13

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

14

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

15

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

16

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

17

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

18

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

19

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

20