জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

পলাশ হাওলাদার

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ পালন করছেন পূর্ণদিবস কর্মবিরতি। রবিবার সকাল থেকেই জেলার ১২৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৭৩৩ জন শিক্ষক শ্রেণিকক্ষে না গিয়ে অবস্থান নিয়েছেন অফিস কক্ষে। এর ফলে জেলার প্রায় ১ লাখ ৮৮ হাজার ১৮০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

সকালে শিক্ষার্থীরা নিয়মিত সময়েই স্কুলে এলেও ক্লাস না হওয়ায় অনেকেই হতাশ হয়ে ফিরে যায় বাড়িতে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী-শিক্ষকদের অনুপস্থিতিতে সৃষ্টি হয়েছে এক নীরব পরিবেশ।

শিক্ষকরা জানান, শাহবাগে আন্দোলনরত সহকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদেই তারা এই কর্মবিরতি পালন করছেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন-সহকারী শিক্ষকদের পদমর্যাদা দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই পদে কাজ করলেও বেতন কাঠামো ও মর্যাদায় বৈষম্যের শিকার হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষক নেতারা বলেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো প্রকার ক্লাস কার্যক্রমে অংশ নেবেন না। সরকারের প্রতি তাদের আহ্বান-দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

1

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

2

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

3

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

4

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

5

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

6

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

7

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

8

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

9

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

10

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

11

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

12

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

13

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

14

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

15

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

16

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

17

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

18

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

19

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

20