জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচি

 মনির আহমদ আজাদ 

জলাতঙ্ক একটি মারাত্মক হলেও সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পোষা ও ভবঘুরে (স্ট্রে) কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছেএই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধ করা এবং কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি কমানো। উল্লেখ্যমানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার প্রধান কারণ কুকুরের কামড়। গবেষণায় দেখা গেছেএকটি এলাকায় কুকুরের অন্তত ৭০ শতাংশকে নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলে জলাতঙ্ক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনপ্রাণিসম্পদ বিভাগস্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করছে। পুরো ক্যাম্পেইনে মোট ২৭টি টিম নিয়োজিত থাকবে। প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি টিমে থাকবেন ১ জন ভ্যাকসিনেটর (প্রাণিসম্পদ বিভাগ)১ জন ডাটা কালেক্টর১ জন ভ্যানচালক এবং ২ জন প্রশিক্ষিত কুকুর ধরার কর্মী।

কর্তৃপক্ষ লোহাগাড়া উপজেলার সকল নাগরিকবিশেষ করে কুকুরের মালিকদের নিজ নিজ কুকুরকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভ্যাকসিন করানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় ভবঘুরে কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় এনে একটি জলাতঙ্কমুক্ত লোহাগাড়া উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ ও প. প. কর্মকর্তা ইকবা্ল হোসাইন জানান, “জলাতঙ্ক হলে মৃত্যুকিন্তু প্রতিরোধ করলে জীবন”—এই বার্তাকে সামনে রেখে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা হলে মানুষের জীবনরক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ###

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

1

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

2

মাদক

3

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

4

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

5

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

6

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

7

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

8

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

9

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

10

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

11

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

12

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

13

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

14

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

15

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

16

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

17

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

18

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

19

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

20