জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন্ডেশন"

মো আমিনুল ইসলাম 



শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শিক্ষা মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে।এই কথাটিই যেন আবারও প্রমাণ করলেন যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। 

আর্থিক অনটনের কারণে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ও কোচিং ফি দিতে অক্ষম এক মেধাবী বোনের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী। পরিবারে চরম আর্থিক সংকটে বাবা অসুস্থ, সংসারের একমাত্র আয়ের পথ প্রায় বন্ধ। এমন বাস্তবতায় পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ও কোচিং ফি জোগাড় করা হয়ে উঠেছিল প্রায় অসম্ভব। মেয়েটির চোখে তখন স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভয়ংকর কঠিন।

ঠিক এই সময়েই মানবিক হাত বাড়িয়ে দেন এ আর মামুন খান। বিষয়টি জানতে পেরে কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি নিজ উদ্যোগে তার নিজ সংগঠন "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন্ডেশন" এর আব্দুল্লা আল অভির মাধ্যমে ওই শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফি ও কোচিং ফি পরিশোধ করেন। ফলে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে পারছে সেই শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সহায়তা গ্রহণের সময় শিক্ষার্থীর চোখে ছিল কৃতজ্ঞতার জল।শিক্ষার্থী জানান, “এই সহায়তা না পেলে হয়তো আমার পড়াশোনাই বন্ধ হয়ে যেত। আল্লাহ এ আর মামুন খানকে ভালো রাখুন।”
এ বিষয়ে এ আর মামুন খান বলেন,
“একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাবে শুধু টাকার অভাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ যদি আমরা একজনকে দাঁড়াতে সাহায্য করি, আগামী দিনে সে হয়তো সমাজের জন্য আরও দশজনের পাশে দাঁড়াবে, এটিই আমার বিশ্বাস।”
তিনি আরও বলেন, সমাজে অনেক নীরব মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা শুধু আর্থিক সংকটের কারণে পিছিয়ে পড়ছে। রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগেই এই বাধা দূর করা সম্ভব।
স্থানীয় শিক্ষকমণ্ডলীও এই উদ্যোগের প্রশংসা করেছেন। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান,
“আমরা অনেক সময় চাইলেও সব শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিতে পারি না"

এ আর মামুন খান দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। দলীয় রাজনীতির বাইরে গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করাই তার পরিচয়। এর আগেও অসহায় রোগীর চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের বই-খাতা প্রদান, দুর্যোগকালে ত্রাণ বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে তাকে সক্রিয় দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

1

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

2

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

3

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

4

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

5

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

6

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

7

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

8

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

9

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

10

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

11

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

12

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

13

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

14

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

15

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

16

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

17

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

18

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

19

নগরীতে যুবকের লাশ উদ্ধার

20