জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

গাজী মাহমুদ পারভেজ
ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পাচারের চেষ্টা করা হচ্ছিল বিপুল পরিমাণ জাটকা। কিন্তু দায়িত্বশীল পদক্ষেপে নৌ পুলিশের তাৎক্ষণিক অভিযানে জব্দ হয় এক হাজার কেজি জাটকা ইলিশ। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এসব জাটকা স্থানীয় মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর গজারিয়া অংশে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে এমভি আসা যাওয়া-৫ নামের একটি পটুয়াখালী-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়। তল্লাশির সময় কোনো মালিক বা পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি।

নৌ পুলিশ কর্মকর্তা শরজিৎ কুমার ঘোষ বলেন,“ইলিশ সংরক্ষণের এই মৌসুমে সরকার জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। আমাদের মূল লক্ষ্য নদীর জীববৈচিত্র্য ও দেশের জাতীয় মাছ ইলিশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। জব্দ করা মাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।”

গজারিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে জাটকা আহরণ ও পাচার রোধে মেঘনা নদীতে প্রতিদিনই টহল জোরদার করা হয়েছে। অভিযান আরও তীব্র করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকল দপ্তরকে।
জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা জানিয়েছে এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

1

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

2

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

3

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

4

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

5

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

6

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

7

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

8

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

9

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

10

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

11

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

12

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

13

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

14

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

15

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

16

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

17

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

18

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

19

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

20