জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

খ,ম,জায়েদ হোসেন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা এবং কৃষকদের আগ্রহে চলতি বছর নাসিরনগরের কৃষকদের মাঝে হারিয়ে যাওয়া সরিষা চাষের উৎসাহ ফিরে এসেছে। একই সঙ্গে মধু উৎপাদন ঘিরেও নতুন স্বপ্ন দেখছেন এখানকার চাষিরা। এ বছর এলাকাজুড়ে কৃষকদের আলোচনা, অপেক্ষা আর আগ্রহ সেই পুরনো ফসলের নতুন সম্ভাবনাকে কেন্দ্র করে।

রবি শস্য চাষে কৃষকদের আগ্রহ এবং সরিষার উৎপাদন বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি বছর গ্রহণ করা হয়েছে ব্যাপক পরিকল্পনা। সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে ৪ হাজার কৃষককে। সর্বমোট প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে সরিষার বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ। উপজেলায় ৫ হাজার ৯০৮ হেক্টর জমিতে এ বছর সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১১ হাজার মেট্রিক টন। অধিকাংশ জমিতে চাষ করা হয়েছে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-২০, বিনা-৯সহ বিভিন্ন জাতের সরিষা। বাণিজ্যিকভাবে মধু সংগ্রহের উদ্দেশ্যে সরিষার মাঠে স্থাপন করা হয়েছে ৩টি মধু সংগ্রহ খামার। আশা করা হচ্ছে, এসব খামারের ৫০০টিরও বেশি মৌবাক্স থেকে সংগ্রহ করা যাবে ১২৫ মণের বেশি বিশুদ্ধ মধু।

গত ২০ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন এবং নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন কয়েকজন সহকর্মীর সঙ্গে সরেজমিনে পরিদর্শন করেন ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের একটি মৌখামার ও পার্শ্ববর্তী সরিষার মাঠ। তারা উপস্থিত কৃষকদের বিভিন্ন সময়োপযোগী পরামর্শ দেন এবং সরিষার উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করেন।

উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, “মৌমাছির মাধ্যমে পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে পৌঁছে যায়। এতে সরিষার উৎপাদন ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সরিষা উৎপাদন হতে পারে।”

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের উদ্যোগ ও আচরণেও সন্তুষ্ট কৃষকরা। পরিদর্শিত খামারের মৌচাষি সৈয়দ উদ্দিন বলেন, “কৃষি অফিসের কর্মকর্তারা নিয়মিত আমার খামারের খোঁজখবর রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।” গোকর্ণ ইউনিয়নের মোহনপুর গ্রামের কৃষক ভজন চন্দ্র দেব বলেন, “ইমরান স্যারের কৃষিবিষয়ক ভিডিওগুলো আমি নিয়মিত দেখি, যা আমার খুব উপকারে আসে। তাঁর কাছ থেকে আমি উৎসাহ ও সহযোগিতা পাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

1

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

2

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

3

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

4

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

5

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

6

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

7

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

8

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

9

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

10

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

11

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

12

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

13

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

14

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

15

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

16

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

17

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

18

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

19

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

20