জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

হাবিবুর রহমান সুমন  

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর )সকাল সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকাগামী লেনে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায়, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রিজ এলাকায় সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

মোট আহতের সংখ্যা ১৫ জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।

তিনি আরও বলেন, নিহতদের লাশ  মাদারীপুর  সদর  হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

1

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

2

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

3

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

4

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

5

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

6

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

7

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

8

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

9

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

10

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

11

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

12

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

13

সোনাইমুড়ির নদনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সন্

14

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

15

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

16

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

17

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

18

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

19

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

20