জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

 মোহাঃ হারুন অর রশিদ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামী।
 চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী।
 সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ প্রার্থী ড. মাওলানা কেরামত আলী বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা নির্বাচনী সময়, নিরপেক্ষ ভূমিকা রেখে সংবাদ পরিবেশন করবেন। আপনারা শুধু বিএনপির সংবাদ নয়, জামায়াতে ইসলামীরও সংবাদ করবেন। নির্বাচনীকালিন সময় বস্তুনিষ্ঠ ও ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি।
ড. কেরামত আলী অভিযোগ করে বলেন, বর্তমানে এই আসনে দুই দল নির্বাচনী মাঠে রয়েছে কিন্তু মাঠে বিধি-নিষেধ মানছে না বিএনপি। তার এখনো দলীয় প্রতীক নিয়ে প্রচারণা করে যাচ্ছে। কিন্তু সেটা আমরা করছি না। শুধু তাই নয়, বিএনপি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এতে তারা বলছেন ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড দেবেন। বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন করছে।
তিনি আরো বলেন, নির্বাচনী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল সৃষ্টির আশঙ্কা করছি। সেই সাথে ভোট কেন্দ্র দখলেরও চেষ্টা হতে পারে। বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।
আমরা সব মিলিয়ে আইনী ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনকে শীঘ্রই জানাবো। সেই সাথে সাংবাদিকদেরকও জানানো হবে। তবে, লেভেল প্লে-ফিল্ড নিয়েও তিনি অভিযোগ করেন।


উপস্থিত ছিলেন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাবুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা দুরুল হোদা, শিবগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ।#
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

1

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

2

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

3

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

4

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

5

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

6

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

7

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

8

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

9

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

10

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

11

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

12

আমার নির্মাণে আমি

13

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

14

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

15

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

16

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

17

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

18

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

19

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

20