জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

মোঃ শরিফুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলার হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা।

শনিবার দিনব্যাপী মাইজবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে তিনি এসব অসহায় ও নিম্নআয়ের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন এবং  আর্থিক সহায়তা প্রদান করেন। তার এ মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল, কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকসহ কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জননেতা সেলিম রেজা বলেন, “তারেক রহমানের জন্মদিনে অসহায় মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাই সবচেয়ে বড় পাওয়া।”

আর্থিক সহায়তা পেয়ে হতদরিদ্র পরিবারগুলো আনন্দিত হয়ে জানান, এ সহায়তা তাদের জীবনে বড় উপকারে আসবে।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক জনাব  তারেক রহমানের জন্য তারা দোয়া করেন এবং  সেলিম রেজার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মানবিক সেবার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেলিম রেজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

1

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

2

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

3

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

4

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

5

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

6

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

7

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

8

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

9

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

10

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

11

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

12

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

13

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

14

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

15

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

16

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

17

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

18

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

19

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

20