জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

   মো. শাহজাহান ফকির
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও মৌজার ছেতরাবিলের জলাবদ্ধতা নিরসনে সরকারি খাস জমিতে খাল খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় চারগ্রামের মানুষ। রোববার (১লা ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় ছেতরা বিল সংলগ্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে খাল খনন করতে প্রশাসনের সহযোগিতা ও অনুমতি প্রদানের জন্য বারুইগ্রাম, ডাংরী, ঘোষপালা ও ধরগাঁও গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ছেতরাবিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন ধরে চারটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। এই বিলে সরকারি খাস জমি ও রেকর্ডীয় খাল থাকা সত্ত্বেও খালের খননের অভাবে কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারছে না। তাই কোন উপায় না পেয়ে নিজেদের স্বেচ্ছাশ্রম ও উদ্যোগে এই খাল খনন করতে চাইলে, খাসজমি ভোগদখলে থাকা একটি পক্ষ ওই কাজে বাঁধা প্রদান করছে। তাই খাল খননে প্রশাসনের আইনি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। যাতে এই জনকল্যাণকর কাজে কেউ বাধা সৃষ্টি করতে না পারে।

তাঁরা আরও জানান, "যুগ যুগ ধরে ভরাট হয়ে যাওয়া সরকারি খালটি দ্রুত খনন করা প্রয়োজন। খালটি খনন করা হলে এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং অকাল বন্যার হাত থেকে ফসল সহ গ্রামবাসী রক্ষা পাবে। এছাড়া কৃষকদের ফসলাদি বয়ে নেওয়ার স্বার্থে একটি নতুন রাস্তাও নির্মাণ করা হয়েছে। রাস্তার দুপাশের ফসলি মাঠে যাতে জলবদ্ধতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে উক্ত খাল খননে জরুরী ভিত্তিতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
 
উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা পল্লী ডাক্তার লিটন সরকার, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল গণি, মানাবিধকার সংগঠক মো. নাঈমুল গণি ভূইয়া পলাশ, নূরে আলম সিদ্দিকী, সমাজ সেবক মো. তারা মিয়া ও আফতাব উদ্দিন প্রমুখ।

এসময় ছেতারাবিলের আশপাশের চারটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ছবি-সংযুক্ত

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

1

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

2

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

3

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

4

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

5

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

6

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

7

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

8

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

9

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

10

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

11

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

12

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

13

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

14

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

15

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

16

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

17

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

19

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

20