জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মোবাইল চুরি নিয়ে ঝগড়া, অথচ হয়রানি করতে হত্যা মামলা!

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে মোবাইল চুরি নিয়ে ঝগড়া হলেও প্রতিপক্ষকে হয়রানি করতে তাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নিরীহ কৃষক মন্টু আকন্দ। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্টু আকন্দ জানান, গত ১৮ জুন মোবাইল চুরির ঘটনায় ওই এলাকার জনৈক মোশাররফ হোসেন বাবুর মুদির দোকানের সামনে ঝগড়া হয়। সেখানে অনেকের সাথে উপস্থিত হন বয়স্ক প্রতিবেশী আব্দুল হাই মিয়া। এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুই দফায় পরিকল্পিতভাবে তাকে হাসপাতালে ভর্তি দেখানো হয়। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। গত ১১ জুলাই তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কিন' আব্দুল হাই মিয়ার মৃত্যুর ঘটনায় তার ছেলে রুবেল মিয়া বাদী হয়ে মন্টু আকন্দের ভাই মোকছেদ আকন্দ, ছেলে মুছা আকন্দ ও আরমান আকন্দ, স্ত্রী  অবিরন বেগম, ভাতিজা বাবলু আকন্দের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে। 
সংবাদ সম্মেলনে মন্টু আকন্দ আরও বলেন, মূলত সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী আব্দুল হাইয়ের পরিবারের সাথে তাদের মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ ছিল। তারা বিভিন্ন সময়ে মন্টু ও মোকছেদ আকন্দের পরিবারের সদস্যদের দেখে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিতো। এরই জের ধরে তাদেরকে হয়রানি করতে হত্যা মামলায় ফাঁসিয়েছে। তিনি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আব্দুল হাইয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন। 
সংবাদ সম্মেলনে মন্টু ও মোকছেদ আকন্দের পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের মধ্যে উপস্থিত ছিলেন বকুল মন্ডল, শফিকুল ইসলাম, মিঠু মিয়া, সুমন মিয়া, রাজ্জাক মিয়া, রফিকুল ইসলাম, আকাশ মিয়া, আনারুল ইসলাম, শাকিল মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

1

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

2

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

3

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

4

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

5

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

6

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

7

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

8

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

9

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

10

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

11

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

12

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

13

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

14

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

15

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

16

অবশেষে কৃষকের মুখে হাসি

17

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

18

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

19

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

20