জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার


সাদ্দাম
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পাউডার ব্যবহার করে স্বর্ণ ও টাকা লুটের ঘটনার মূলহোতা নাসির গাজী (৩৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে র‍্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত নাসির গাজী পটুয়াখালীর সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং রহিম গাজীর ছেলে।

র‍্যাব-৮ এর সদর কোম্পানি ও সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি চৌকস দল বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালীর শ্রীরামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে ভিকটিম তাহমিনা ডেইজি সকালে হাঁটতে বের হলে বরিশাল কোতোয়ালি থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন কালভার্ট সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে ‘মা’ বলে ডেকে সাহায্যের কথা জানায়। একপর্যায়ে তারা কৌশলে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পাউডার ব্যবহার করে ভিকটিমকে হিপনোটাইজ করে।

চেতনানাশক অবস্থায় ভিকটিম নিজ বাসায় ফিরে গিয়ে ঘরে সংরক্ষিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে বাসার বাইরে অপেক্ষমাণ অভিযুক্তদের হাতে তুলে দেন।

ঘটনার পর ভিকটিমের ছেলে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত নাসির গাজীর নেতৃত্বেই এ ঘটনা সংঘটিত হয়েছে মর্মে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮ এর অধিনায়কের বরাবর আবেদন করেন।

এরই প্রেক্ষিতে র‍্যাব-৮ এর আভিযানিক দল অভিযান চালিয়ে স্বর্ণ লুটের মূলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত নাসির গাজীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

1

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

2

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

3

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

4

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

5

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

6

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

7

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

8

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

9

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

10

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

11

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

12

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

13

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

14

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

15

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

16

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

17

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

18

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

19

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

20