জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক্ত

 মেহেদী হাসান

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান দাউদপুর ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক  এ. কে. এম. নুরুজ্জামান চৌধুরীর শেষ কর্ম দিবস উপলক্ষে কলেজের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।


বুধবার (২১ জানুয়ারী ) দুপুরে কলেজের অধ্যক্ষ  মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে  বিদায়ী বক্তব্যে আবেগ জড়িত কণ্ঠে  এ. কে. এম. নুরুজ্জামান চৌধুরী (ফটিক) বলেন, কীভাবে যে এ কলেজ থেকে বিদায় নেব তার ভাষা আমি হারিয়ে ফেলেছি।

বিদায় বেলায় সহকর্মীদের উদ্দেশে বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন যেন বাকী জীবনটা সফলতার সহিত পার করতে পারি।


দাউদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন সমাপনী বক্তব্যে বলেন, এ. কে. এম. নুরুজ্জামান চৌধুরী (ফটিক) ২২/০৬/১৯৯৪ সালে কলেজে যোগাদান করে এমপিওভুক্ত হন। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে এ কলেজে তার কর্মজীবন শেষ করেছেন। আমি তার অবসর পরবর্তী জীবন আনন্দময় ও সুখকর হোক এ কামনায় করি।

নবীন প্রভাষক মোঃ নাজমুল হুদা বলেন, ❝ নুরুজ্জামান চৌধুরী ফটিক স্যার অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তাঁর সাবলীল ভাষা ছাত্র ছাত্রীদের মুগ্ধ করেছেন।❞

এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক মোঃ নাজমুল হুদা, গভর্নিং বডির সদস্য মোঃ এনামুল ইসলাম সহ সকল প্রভাষক, অধ্যাপক, ও  কর্মচারীবৃন্দ।

সর্বশেষে দাউদপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে সহকারী অধ্যাপক এ.কে.এম নুরুজ্জামান চৌধুরী বিদায়ী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

1

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

2

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

3

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

4

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

5

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

6

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

7

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

8

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

9

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

10

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

11

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

12

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

13

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

14

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

15

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

16

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

17

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

18

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

20