জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

 
খ,ম,জায়েদ হোসেন 
 
অগ্রহায়ণের শেষ সময়ে শীত কিছুটা বাড়ায় শপিংমলের পাশাপাশি ফুটপাতের অস্থায়ী দোকান ও বিভিন্ন বিপনি বিতান গুলোতে  

জমে উঠেছে শীতের পোশাক বিক্রি।  
ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় সন্ধ্যার পর থেকে কুয়াশা ও হিমেল হাওয়া বইতেই বিভিন্ন হাট বাজার ও দোকানপাঠে শীতবস্ত্র কিনতে স্বল্প আয়ের মানুষেরা ভিড় করছেন ফুটপাত সহ বিভিন্ন মার্কেটগুলোতে প্রতিদিন বিকেল হলেই এ মার্কেটের ফুটপাতে ভিড় করেন ক্রেতারা। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে সুলভ মূল্যে বাহারি শীতের পোশাক পাওয়া যায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ফুটপাতের এসব দোকানে বয়স্কদের সোয়েটার, কোট, ব্লেজার, মাফলার, জাম্পারসহ ছোটদের বিভিন্ন সাইজের শীতের পোশাকের আধিক্য বেশি। হকাররা অনেকে হাঁকডাক করে এসব কাপড় বিক্রি করছেন।
উপজেলার বিভিন্ন হাট বাজার ও ফুটপাতে মেয়েদের সোয়েটার মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৫০০ টাকা, ছোটদের বিভিন্ন পোশাক ৫০ থেকে ৪০০ টাকা, মাফলার ৪০ থেকে ১৫০ টাকা এবং গরম টুপি ৫০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন সাইজের কম্বল কম্বল ৩০০-৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
উপজেলার বিভিন্ন  ভাসমান দোকানিরা জানান, কিছুদিন শীতের পোশাকের পসরা সাজিয়ে বসলেও তেমন বিক্রি হয়নি। এখন দুই দিন থেকে শীত প্রকোপ বাড়ায়  ক্রেতার ভিড় বেড়েছে। ফুটপাতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক। এছাড়া জ্যাকেট, সোয়েটার ও বিভিন্ন ধরনের কম্বল কিনছেন ক্রেতারা।
উপজেলা সদরে ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা গৃহিণী আছমা আক্তার বলেন,
এখন সন্ধ্যার পর কুয়াশা ও হিমেল বাতাসে শীতের প্রকোপ কিছুটা বাড়ছে তাই বাচ্চাদের জন্য পোশাক কিনতে এসেছি, মার্কেট থেকে ফুটপাতে তুলনামূলক দাম কম তাই ফুটপাত থেকেই নিচ্ছি।
এদিকে ডিসেম্বরের শেষে শীত আরও বাড়তে পারে বলে অনেকেরই ধারণা।  ডিসেম্বর-জানুয়ারির দিকে বেশি শীত অনুভূত হয় বাংলাদেশে। যত দিন গড়াবে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমবে। এ মাসের ১৫ তারিখের পর থেকে শীত বেশি অনুভূত হতে পারে বলে অনেকেরই মনে করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

1

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

2

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

3

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

4

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

5

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

6

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

7

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

9

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

10

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

11

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

12

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

13

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

14

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

15

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

16

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

17

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

18

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

19

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

20