জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দলের বিক্ষোভ মিছিল

 মোঃ মশিউর রহমান

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) জাতীয় সংসদ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। যুক্তরাষ্ট্র বিএনপির 

সহ-সভাপতি ব্যারিস্টার কামরুজ্জামানের পরিবর্তে উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন দেওয়ার জোর 
দাবি জানানো হয় এ কর্মসূচিতে।
বুধবার  বিকেল ৪টায় নতুন বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা খাতুন শাহি, সিনিয়র সহ-সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, পৌর মহিলা দলের সভাপতি লায়লা আক্তার সুইটি, সাংগঠনিক সম্পাদক মাহিয়া 
মাহিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, “দিনাজপুর-৫ আসনে ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত
 নেতা এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন না দেওয়ায় সাধারণ নেতাকর্মীদের মাঝে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।” তারা মাঠের বাস্তবতা 
বিবেচনায় শীর্ষ নেতৃত্বকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দ্রুত মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

1

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

2

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

3

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

4

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

5

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

6

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

7

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

8

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

9

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

10

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

11

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

12

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

13

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

14

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

15

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

16

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

17

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

18

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

19

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

20