জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

 

 মনিরুজ্জামান মনির

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রভাগে যুবদল’— এই শপথ নিয়ে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল।

জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ মুহিত-এর নেতৃত্বে আয়োজিত র‍্যালিটি মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এস.আর. প্লাজায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন।

নেতাকর্মীদের জয়ধ্বনি ও উচ্ছ্বাসে পুরো শহরজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর জোরালো স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‍্যালির প্রতিটি মূহুর্ত।

র‍্যালি শেষে এস.আর. প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত বলেন, "যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শের বাহক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের এই সময়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সংগঠিত হতে হবে।"

তিনি আরও বলেন, "যুবদলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকবো।"

এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় গণতন্ত্রপ্রেমী তরুণদের ঐক্যের অঙ্গীকার ও জাতীয়তাবাদী চেতনার জাগরণে এক উৎসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

1

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

2

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

3

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

4

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

5

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

6

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

7

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

8

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

9

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

10

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

11

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

12

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

13

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

14

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

15

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

16

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

17

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

18

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

19

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

20