বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন বলেছেন, ‘‘ভোট আপনার, সিদ্ধান্তও আপনার। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার  চারমাথায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড জাহিদ হোসেন বলেন, ❝আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সে জন্য আমি আপনাদের  সামনে দোয়া ও সমর্থন চাইতে এসেছি।❞

তিনি আরও বলেন, ❝আমি নতুন কেউ নই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দিনাজপুর-৬ আসনের মানুষ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগেও আপনাদের কাছে এসেছি, ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে হিলি স্থলবন্দরে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ❞

অধ্যাপক ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন,  ❝আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এমপি হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব। এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, বেকাীদের জন্য  কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন  এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ করাই বিএনপির প্রধান লক্ষ্য।❞


এ সময় সিটি ক্যাবল ডিজিটাল হিলির পরিচালক শফিকুল ইসলাম বিদ্যুৎ ও জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষক ও সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।