জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ সাদ্দাম হোসেন  
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার আয়োজনে বরিশাল জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতার পাশাপাশি দেশের সামগ্রিক কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে জিসাস বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া। সংগঠনের নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণদের জাতীয়তাবাদী রাজনীতির অনুপ্রেরণা, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তিনি দেশনেত্রীর চিকিৎসা ও দলের ঐক্য সম্পর্কে গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে আগত নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির আশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

1

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

2

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

3

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

4

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

5

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

6

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

7

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

8

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

9

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

10

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

11

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

12

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

13

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

14

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

15

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

16

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

17

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

18

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

19

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

20