জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জহুরুল ইসলাম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার ভোরে পুলিশ ঢাকার উত্তরা থেকে খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুল্লাহকে গ্রেফতার করেছে। 
 যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ  বাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চ গ্রামে। 
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ঝিঙ্গারভিটা গ্রামের আবুল কালামকে পূর্ব বিরোধের জের ধরে  ২০১৯ সালের ২ সেপ্টেম্বর রাতে পাশের উচ্চ গ্রামের  আব্দুল্লাহ ও তার দলবল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।  হত্যা করে বাড়ির পাশে লাশ রেখে যায়। পরে পরিবারের লোকজন নিহত আবুল কালাম এর লাশ সনাক্ত করেন। 
 এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সরিষাবাড়ী থানায় খুন মামলা দায়ের করেন। 
 আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আবুল কালামকে হত্যার অপরাধে  আব্দুল্লাহকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। যাবজ্জীবন সাজা প্রদানের পর থেকে  আসামি আব্দুল্লাহ পলাতক থাকে। 
 তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই )শাহিন মিয়া ঢাকার উত্তরা থানার পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহকে গ্রেফতার করে। 
গতকাল শনিবার দুপুরে খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
  এছাড়া সরিষাবাড়ী  থানা পুলিশ মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উজ্জল মিয়া ও  গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি তারামিয়াকে গ্রেফতার করেছে।
  সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুল্লাহকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

1

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

2

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

3

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

4

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

5

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

6

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

7

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

8

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

9

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

10

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

11

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

12

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

13

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

14

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

15

চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্য

16

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

17

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

18

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

19

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

20