জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

মাহে আলম মাহী
ইসলামী শক্তির ঐক্য গঠনের লক্ষ্যে প্রণীত ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন না হওয়ার পেছনে একতরফা আধিপত্যের রাজনীতি, অতি রাজনৈতিক উচ্চাভিলাস এবং পরিকল্পিত প্রোপাগান্ডাকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ভোলা–১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (১৯ জানুয়ারি)  ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশ একটি মৌলিক পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। জনগণ পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনৈতিক ব্যবস্থার দাবি জানাচ্ছে। সেই বাস্তবতা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে ‘১ বক্স নীতি’র উদ্যোগ গ্রহণ করে।
তিনি বলেন, বিভক্ত ইসলামী ভোট একত্রিত করা, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে সেই ঐক্য প্রক্রিয়া আজ ব্যর্থতার মুখে পড়েছে।
মাওলানা ওবায়দুর রহমান অভিযোগ করেন, ১ বক্স নীতিতে সর্বশেষ যুক্ত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরুতে যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকলেও আসন সমঝোতার প্রশ্নে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজ দলকে অগ্রাধিকার দেওয়া এবং ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলকে সমমর্যাদার শরিক হিসেবে না দেখার প্রবণতা ঐক্যকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্ত গ্রহণে উপেক্ষা, ইচ্ছাকৃতভাবে সংঘাতপূর্ণ এলাকায় সীমিত আসন প্রস্তাব, মিডিয়ায় পরিকল্পিত মিথ্যা অপপ্রচার, এনসিপিসহ কয়েকটি দলের সঙ্গে গোপন বৈঠক, বিএনপির সঙ্গে ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণা এবং এমনকি ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর প্রকাশ পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম বিব্রত অবস্থায় পড়ে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত প্রোপাগান্ডার বিষয়টি তুলে ধরা হয়। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫০ থেকে ২০০ আসন দাবি করেছে—এমন প্রচার সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে দেশব্যাপী জরিপের ভিত্তিতে সম্ভাবনাময় ১৪৩টি আসন কেবল আলোচনা ও পর্যালোচনার জন্য টেবিলে উত্থাপন করা হয়েছিল, যা উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এছাড়া তথাকথিত কৃত্রিম জরিপ প্রকাশ করে ইসলামী আন্দোলনকে দুর্বল প্রমাণের চেষ্টা, “জিততে পারবে না” ধরনের ন্যারেটিভ ছড়িয়ে কর্মী-সমর্থকদের মনোবল ভাঙার অপচেষ্টা এবং এনসিপিকে অতিরঞ্জিতভাবে শক্তিশালী দেখিয়ে ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক করার কৌশল গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
মাওলানা ওবায়দুর রহমান বলেন, “যদি সবাই একসঙ্গে জিতবে, তবে শরিকদের দুর্বল প্রমাণের চেষ্টা কেন? যদি সমঝোতা আন্তরিক হয়, তবে ভেতরে ভেতরে ভিন্ন ন্যারেটিভ কেন? ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের নিয়ে এত ভয় কেন—এই প্রশ্নগুলোর উত্তর সংশ্লিষ্ট দলকেই দিতে হবে।”
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যের পক্ষে, সম্মানজনক ও ন্যায্য সমঝোতার পক্ষে এবং ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে। একই সঙ্গে তিনি ভোলা–১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য কাজী মামুনুর রশীদসহ ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

1

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

2

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

3

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

4

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

5

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

6

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

7

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

8

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

9

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

10

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

11

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

12

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

13

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

14

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

15

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

16

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

17

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

18

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

19

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

20