জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

শেখ সাহেদ মিয়া
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে সদর হাসপাতাল প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে ২০১৫ সাল থেকে এ দিবসের যাত্রা শুরু হয়।
এ সময় হাসপাতালের তত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস,সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, রেডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পী সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ,
মেডিকেল টেকনোলজিষ্ট বৃন্দ সহ নার্সিং অফিসার,হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানমালায় রেডিওলজির খুঁটিনাটি সাধারণ মানুষের নিকট তুলে ধরা হয়।
১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেন চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এক্স-রে আবিষ্কার করেন।
এর পর থেকেই চিকিৎসার মূল ধারণা পাল্টে যায়। বৈপ্লবিক এ পরিবর্তনের ধারাবাহিকতায় অনুমাননির্ভর চিকিৎসার বদলে চিকিৎসা শুরু হয় সুনির্দিষ্ট উপায়ে।
জানা গেছে, এ দিন ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণার সময় সৌভাগ্যক্রমে এক্স-রে আবিষ্কার করেন রন্টজেন, রেডিওলজির চিকিৎসায় যা কার্যকর ভিত্তি গড়ে দেয়।
ডা. উবায়দুল ইসলাম বাপ্পী বলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতির মূল্যায়ন হলো, সুচিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক রোগ নির্ণয়। আর এর সূচনা হয় এক্স-রে’র আবিষ্কারের মাধ্যমে।
এই এক্স-রে পরীক্ষাকে আবর্তন করে ষাটের দশকে আল্ট্রাসনোগ্রাফি, সত্তরের দশকে সিটি স্ক্যান এবং আশির দশকে এমআরআই সংযোজনের সুবাদে চিকিৎসা হয়ে পড়ে পুরোপুরি রেডিওলজি নির্ভর।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস রেডিওলজি দিবসের শুভেচ্ছা জানান ও বলেন চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে সুচিকিৎসার জন্য রেডিওলজির গুরুত্ব অপরিসীম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

1

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

2

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

3

মাদক

4

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

5

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

6

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

7

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

8

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

9

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

10

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

11

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

12

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

13

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

14

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

15

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

16

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

17

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

18

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

19

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

20