জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে


মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমিসহ দলের সব স্তরের নেতাদের সমালোচনা করার সুযোগ থাকবে।

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি  রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ওই মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের নানামুখী উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন হারুনুর রশীদ।

অনুষ্ঠানের শুরুতেই দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন হারুনুর রশীদ। এরপর বলেন, বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে বলেছে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর বাংলাদেশ’। আমি বলবো ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর চাঁপাইনবাবগঞ্জ’।

মতবিনিময় সভায় যোগোযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সব ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মতপ্রকাশের স্বাধীনতাকে।

হারুনুর রশীদ বলেন, আগামী নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমি যদি কোন অনিয়ম দুর্নীতিকে জড়িয়ে পড়ি আপনারা আমার বিরুদ্ধেও নিঃসঙ্কোচে লিখবেন। শুধু আমি নই আমার দলের নেতারাও যদি অপকর্ম করে তাদের বিরুদ্ধেও আপনারা লিখবেন, সমালোচনা করবেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা একটি জেলার উন্নয়নের অংশীজন। আমরা তাদেরকে বাদ দিয়ে জেলার উন্নয়ন পরিকল্পনা করি না।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগে ঝুলে আছে যশোর-২ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর ভাগ্য

1

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

2

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

3

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

4

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

5

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

6

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

7

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

8

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

9

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

10

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

11

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

12

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

13

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

14

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

15

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

16

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

17

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

18

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

19

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

20