জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শফিকুল ইসলাম 
জামালপুরে পুলিশের ডেভিল হান্ট ফেইজ ২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।    
পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। জামালপুর সদর থানায় ৬ জন, মাদারগঞ্জ মডেল থানায় ৫ জন, মেলান্দহ থানায় ২ জন, ইসলামপুর থানায় ২ জন, দেওয়ানগঞ্জ মডেল থানায় ১ জন ও সরিষাবাড়ী থানায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরে আলম সীমান্ত (২৫), সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাঈম (২৫), জামালপুর পৌর শ্রমিক লীগ ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ তুহিন (৩৬), বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন (৪০), জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক লিটন হোসেন (৩৬), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হালিম (৪১), সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল (৪২), মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক টিপু সুলতান (৫৮), মেলান্দহ পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি শাহ আলী (৬০), মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নান্নু পারভেজ (৩৬) ও মীর রাইসুল ইসলাম রাসেল (৪২), বালিজুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিবুল হাসান (৩৫), একই ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫), আদারভিটা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোনাহার সরকার (৩৬), কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম হাসমত (৫২) ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম (৬১)।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। যারা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল ও রাজনৈতিক পরিবেশ অশান্ত করতে পারে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জ্লুাই-আগষ্টে গণঅভ্যুত্থানে নাশকতার মামলা ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

1

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

2

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

3

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

4

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

5

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

6

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

7

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

8

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

9

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

10

কৃষিতে বিপ্লব

11

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

12

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

13

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

14

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

15

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

16

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

17

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

18

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

19

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

20