জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

 শেখ শামীম হাসান  

খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার, আর আপনারা কাকে ভোট দিবেন এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ ক্ষুন্ন না করতে পারে সেটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনের অধিনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সকল কর্মকর্তা। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি, যে মার্কায় খুশি সে মার্কায় দিবেন। এই প্রক্রিয়া কেউ বাঁধাগ্রস্থ করতে পারবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট বাগেরহাট সদর  উপজেলার মাজার সংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোট বিষয়ে উপদেষ্টা বলেন, এই দেশটা আগামী পাঁচ বছর কিভাবে চলবে, বা পরবর্তীতে কিভাবে চলবে তা নির্ভর করে এই জুলাই সনদ অর্থ্যাৎ গণভোটে হ্যা দেওয়ার উপর। আর কারা দেশ চালাবে তা নির্ভর করে আপনাদের উপর। গনভোটে হ্যা ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি আরও বলেন, আগামীতে কারা দেশ চালাবে সে সিদ্ধান্ত আপনাদের হাতে। অর্থ্যাৎ আপনারা যাকে ভোট দিবেন, তারাই আগামীতে দেশ চালাবে। আপনাদের ভোটেই আগামীতে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা তথ্য কর্মকর্তা  ‍মুঈনুল ইসলাম।সুধী সমাবেশে শিক্ষক, ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদিকে এদিন সকালে একই স্থানে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে বাগেরহাট জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:
মমিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মুইনুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম শেখ, সরল কওমি মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ আশিকুর রহমান, বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন খান, ইসলামিক ফাউন্ডেশন, বাগেরহাটের উপপরিচালক এ বি এম গোলাম সারোয়ার।

ইমাম  সম্মেলনে গণভোটের গুরুত্ব, জাতীয় নির্বাচনে দক্ষ সংসদ সদস্য প্রার্থীকে ভোট দেওয়ার গুরুত্বসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে মসজিদেসহ বিভিন্ন স্থানে আলোচনায় গণভোটের গুরুত্ব ও সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করার অনুরোধ জানানো হয় ইমামদেরকে। 

জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে বিভিন্ন স্থানের ৫ শতাধিক ইমাম অংশগ্রহন করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

1

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

2

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

3

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

4

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

5

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

6

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

7

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

8

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

9

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

10

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

11

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

12

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

13

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

14

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত

15

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

16

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

17

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

18

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

19

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

20